Child trafficking in Delhi: দিল্লিতে শিশু পাচার, তদন্তে নেমে ২ সদ্যোজাতকে উদ্ধার করল সিবিআই
দিল্লিতে বাড়ছে শিশু পাচারের (Child Trafficking) ঘটনা। আর সেই ঘটনার তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা উদ্ধার করলেন দুই সদ্যোজাত শিশু। জানা যাচ্ছে, শুক্রবার রাতে কেশবপুরম এলাকায় এক মহিলার বাড়িতে তল্লাশি চালাতে যান আধিকারিকরা। তখনই তাঁরা দুই শিশুকে উদ্ধার করে। জানা যাচ্ছে, ধৃত ওই মহিলা শিশুদেরকে টাকার বিনিময়ে কিনেছিলেন। কিন্তু যে ব্যক্তি বিক্রি করেছে সে এখনও অধরা। তার খোঁজে তল্লাশি শুরু করেছে সিবিআই। শিশুপাচারকাণ্ডে ইতিমধ্যেই এক মহিলা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে তদন্তকারী আধিকারিকরা।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Odisha Robbery Case: ওড়িশায় বিস্ফোরক লুটের ঘটনা জড়িত মাওবাদী চক্র, পুলিশের জালে এক স্থানীয় যুবক
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
Chhattisgarh Rape Case: খাড়গাওয়ানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নির্যাতিতার
Advertisement
Advertisement