Patna: রাস্তার মাঝে গর্ত, উল্টে পড়ল যাত্রীসহ গাড়ি, নির্বাচনের আগে বেহাল অবস্থা পাটনায়, দেখুন ভিডিয়ো

আগামী কয়েকমাসের মধ্যেই বিহারে নির্বাচন। তার আগে একের পর এক ইস্যুতে সরগরম রাজ্যের রাজনীতি। যার মধ্যে অন্যতম বিহারের সড়ক ব্যবস্থা।

আগামী কয়েকমাসের মধ্যেই বিহারে নির্বাচন। তার আগে একের পর এক ইস্যুতে সরগরম রাজ্যের রাজনীতি। যার মধ্যে অন্যতম বিহারের সড়ক ব্যবস্থা। বর্ষা আসলেই কোনও না কোন রাস্তা বা সেতু ভেঙে পড়ার ঘটনা সামনে আসে। এবার পাটনার (Patna) রাস্তায় বেহাল দশাও সামনে আসে। পাটনা জংশন এলাকায় রাস্তা কিছুটা অংশ কেটে নিকাশী ব্যবস্থার কাজ চলছিল। আর তাতেই উল্টে পড়ে একটি গাড়ি। গাড়িতে সেই সময় ৪ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যে সকলেই সুরক্ষিত রয়েছেন। গাড়ির মালিকের বক্তব্য, দীর্ঘদিন ধরেই ওই এলাকার রাস্তার বেহাল অবস্থা। মেরামতি করা হচ্ছে না, এমনকী কোনও ব্যারিকেড দিয়ে বন্ধও করা থাকে না। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement