Car Accident: পোর্শে কাণ্ডের ছায়া, পঞ্জাবে বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ২
বাকি দু'জনের অবস্থা স্থিতিশীল। এই ঘটনার পর পালিয়ে যান গাড়ির চালক। তাঁর খোঁজ করছে পুলিশ। নম্বর প্লেট দেখে নিশ্চিত করা গিয়েছে গাড়িটি হিমাচল প্রদেশের।
মোহালি: পুনের (Pune) পর পঞ্জাব। বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত ১। আহত ২। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মোহালি জেলার জিরাকপুর-পাটিয়ালা (Patiala) সড়কে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি ঘটে বুধবার রাত ১০.৪৫ নাগাদ। জানা গিয়েছে, তিনজন যুবক মোটরসাইকেলে (Bike) চেপে পাটিয়ালা চকের দিকে যাচ্ছিলেন। তখনই পিছন থেকে ধাক্কা মারে একটি 'বিএমডব্লিউ' (BMW) গাড়ি। গুরুতর আহত হন সাহেব, সুমিত ও রাজীব নামে তিন বাইকআরোহী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাহেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চণ্ডীগড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। বাকি দু'জনের অবস্থা স্থিতিশীল। এই ঘটনার পর পালিয়ে যান গাড়ির চালক। তাঁর খোঁজ করছে পুলিশ। নম্বর প্লেট দেখে নিশ্চিত করা গিয়েছে গাড়িটি হিমাচল প্রদেশের।
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Advertisement
Advertisement