Gas Cylinder: বছরে ১২টা গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি ঘোষণা কেন্দ্রের

সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। গ্যাস সিলিন্ডারে বছরে ১২ বার ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র।

সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। গ্যাস সিলিন্ডারে বছরে ১২ বার ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র। প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-র অধীনে দেওয়া হবে এই ভর্তুকি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর অর্থনৈতিক বিষয়ক ক্য়াবিনেট কমিটির বৈঠকের পর এমন খবর দেন।

এর জন্য ২০২২-২৩ অর্থবর্ষে মোট খরচ হবে ৬ হাজার ১০০ কোটি টাকা। এবং ২০২৩-২৪ অর্থবর্ষে খরচ হবে ৭৭৮০ কোটি টাকা। দেশের মোট ৯ কোটি ৫৯ লক্ষ মানুষ এই যোজনার ফলে উপকৃত হবেন। আরও পড়ুন-জানুয়ারি থেকে বকেয়া ৪ শতাংশ ডিএ ও ডিআর দেওয়ার নির্দেশে অনুমোদন মন্ত্রিসভার

দেখুন টুইট

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement