Ranchi Bus Accident: রাঁচিতে চলন্ত বাসে লাগল আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৪০ জনের বেশি যাত্রী, তদন্তে নেমেছে পুলিশ

ফের চলন্ত বাসে লাগল আগুন। শনিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে রাঁচি-লোহারদাগা জাতীয় সড়কের ওপর।

ফের চলন্ত বাসে লাগল আগুন। শনিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে রাঁচি-লোহারদাগা জাতীয় সড়কের ওপর। বাসটি রাঁচি (Ranchi) থেকে ছাত্রা যাচ্ছিল। সেই সময় হাইওয়েতে আচমকাই বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী আসে। দমকলের চেষ্টা আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। জানা যাচ্ছে, চালক বিপদ বুঝেই বাসটি থামিয়ে দিয়েছিল। আর তারপরেই ৪৫ জন যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। সকলেই সুরক্ষিত রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement