Bus Catches Fire:ফের মহাকুম্ভের পথে বিপত্তি, আগুন লাগল পুণ্যার্থী বোঝাই বাসে

রামগড়ের এসডিপিও জানিয়েছেন, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ফের মহাকুম্ভ (Mahakumbh 2025) যাত্রায় বিপত্তি। মহাকুম্ভ যাওয়ার পথে বাসে আগুন। এই ঘটনায় গুরুতর আহত চালক(Driver)। বাসের জানালা দিয়ে প্রাণে বাঁচেন তিনি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রামগড়ে। জানা গিয়েছে, ৩৫ জন যাত্রী নিয়ে হেসাগড় গ্রাম থেকে ৩৩ নম্বর দিয়ে জাতীয় সড়ক ধরে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল বাসটি। পথে এই ঘটনা ঘটে। আহত চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামগড়ের এসডিপিও জানিয়েছেন, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি।

ফের মহাকুম্ভের পথে বিপত্তি, আগুন লাগল পুণ্যার্থী বোঝাই বাসে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement