Andhra Pradesh Accident:নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস, আহত বহু পড়ুয়া

আহত পড়ুয়াদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

উল্টে গেল স্কুল বাস (ছবিঃX)

নয়াদিল্লিঃ বৃহস্পতি সকালে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস। আহত বেশ কয়েকজন পড়ুয়া। এদিন সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার বোরি লিঙ্গালা পারু এলাকায়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িতে ধাক্কা মারে ওই বাসটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। জানা গিয়েছে, একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাস ছিল সেটি। দুর্ঘটনার সময় ওই বাসে ৩০ জন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় গুরুতর জখম হন কয়েকজন পড়ুয়া। আহত পড়ুয়াদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস, আহত বহু পড়ুয়া

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement