Bus Accident: ২০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস, মৃত ৬, আহত ২২

আহতদের এসএনএম লেহ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে বেশকিছুজনের অবস্থা আশঙ্কাজনক।

লেহতে ভয়াবহ বাস দুর্ঘটনা (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ভয়াবহ দুর্ঘটনা(Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে(Gorge) পড়ে গেলে যাত্রীবাহী বাস(Bus)। এই পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের। গুরুতর আহত আরও ২২। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) লেহ(Leh)-এর কাছে। লেহ থেকে পূর্ব লাদাখগামী একটি বাস ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৬ জন যাত্রীর মৃত্যু হয়। আহতদের এসএনএম লেহ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে বেশকিছুজনের অবস্থা আশঙ্কাজনক।

লেহ থেকে পূর্ব লাদাখ যাওয়ার পথে বিপত্তি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement