Bus Accident: কাকভোরে বাস দুর্ঘটনা! মৃত চালক সহ ৩ যাত্রী, আহত কমপক্ষে ১১
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল সড়কের (Purbanchal Expressway) কাছে। অযোধ্যা থেকে বিহারের (Bihar) বালিয়ায় (Ballia) ফিরে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। পথে একটি ময়লার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মৃত্যু হয়েছে বাসচালকের।
নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। বাসের (Bus) সঙ্গে ময়লার গাড়ির ধাক্কায় মৃত ৪ জন যাত্রী। আহত বহু। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল সড়কের (Purbanchal Expressway) কাছে। অযোধ্যা থেকে বিহারের (Bihar) বালিয়ায় (Ballia) ফিরে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। পথে একটি ময়লার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মৃত্যু হয়েছে বাসচালকের। পুলিশ অফিসার ওমবীর সিং বলেন, "ভোর ৫ টা নাগাদ পূর্বাঞ্চল জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি অযোধ্যা (Ayodhya) থেকে বিহার যাচ্ছিল। ভোরে রাস্তার ধারে ময়লার একটি গাড়ি দাঁড়িয়েছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাতে ধাক্কা মারে, ওই বাসটিতে ৩৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত ১১ জনের বেশি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।"
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Advertisement
Advertisement
Advertisement