Budget 2024: মধ্যবিত্তের জন্য সুখবর, কমলো সোনা-রুপো এবং মোবাইল ফোনের দাম
কমানো হচ্ছে এক্স-রে টিউবের শুল্কও। সেই সঙ্গে দাম কমল সৌর বিদ্যুতেরও। সোনা এবং রুপোর উপর শুল্ক কমানো হয়েছে ৬ শতাংশ।
নয়াদিল্লিঃ তৃতীয় বার মসনদে বসার পর আজ মোদী সরকারের (Modi Government) প্রথম বাজেট (Budget 2024)। সংসদে সপ্তমবারের মতো বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এ বারের বাজেটে সস্তা হল মোবাইল ফোন, মোবাইল চার্জার, সোনা-রূপো, চামড়াজাত দ্রব্যের। পাশাপাশি তিনটি ক্যানসারের ওষুধের জন্য আমদানি শুল্ক মকুব করেছে কেন্দ্র। কমানো হচ্ছে এক্স-রে টিউবের শুল্কও। সেই সঙ্গে দাম কমল সৌর বিদ্যুতেরও। সোনা এবং রুপোর উপর শুল্ক কমানো হয়েছে ৬ শতাংশ। এ ছাড়া প্ল্যাটিনামের উপর শুল্ক কমানো হয়েছে ৬.৪ শতাংশ। মোবাইল ফোন, চার্জার ও অন্যান্য যন্ত্রাংশের উপর ১৫ শতাংশ শুল্ক কমানোর কথা ঘোষণা করেন নির্মলা সীতারমন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Advertisement
Advertisement
Advertisement