Punjab: পঞ্জাব সীমান্তে চলছে বেআইনি অস্ত্রের পাচার, বিএসএফ ও পুলিশের যৌথ বাহিনীর হাতে আটক ৬ অভিযুক্ত

পঞ্জাব সীমান্তে কখনও ধরা পড়ছে মাদক, কখনও আবার অস্ত্র। বুধবার দুটি পৃথক জায়গা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্র, ও ড্রোন।

পঞ্জাব (Punjab) সীমান্তে কখনও ধরা পড়ছে মাদক, কখনও আবার অস্ত্র। বুধবার দুটি পৃথক জায়গা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্র, ও ড্রোন। জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে পঞ্জাব পুলিশ ও বিএসএফ যৌথভাবে অপারেশন চালায় ফিরোজপুর ও অমৃতসরে। ফিরোজপুরে সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে আটক ৬ পাচারকারীকে। তাঁদের থেকে উদ্ধার করা হয় বন্দুক, ২ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি ড্রোন, একটি বাইক ও বেশ কয়েকটি মোবাইল ফোন। অন্যদিকে, অমৃতসরে তল্লাশি অভিযান চালিয়ে ২টি বন্দুজ, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। যদিও সেখান থেকে কাউকে আটক করা যায়নি।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement