Bird Strike At Nagpur-Kolkata IndiGo Flight: বিমানে পাখির ধাক্কা, নাগপুর-কলকাতার উড়ানে কী হল, চড়ছে জল্পনা

Photo Credits: Wikimedia commons

বিমানে লাগল পাখির ধাক্কা Bird Strike At Flight)। নাগপুর-কলকাতার (Nagpur-Kolkata Flight) বিমানে পাখির ধাক্কা লেগেছে বলে জানা যাচ্ছে। ইন্ডিগোর 6E812 বিমানে পাখির ধাক্কা লেগেছে বলে খবর মিলছে। নাগপুর বিমানবন্দর সূত্রে খবর, ইন্ডিগোর 6E812 বিমানে আসলে কী হয়েছে, তা জানার চেষ্টা চলছে। সমানে যোগাযোগ করে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। তবে উড়ান সংস্থার তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান আহমেদাবাদ থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে। যার জেরে বহু মানুষের মৃত্যু হয়। গত ১২ জুনের ঘটনার পর থেকে একের পর এক বিমান চিত্র সামনে আসছে। যা নিয়ে আশঙ্কায় যাত্রীরা।

এবার নাগপুর-কলকাতার বিমানে পাখির ধাক্কার খবর মিলতেই তা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।

ইন্ডিগোর নাগপুর-কলকাতার বিমানে পাখির ধাক্কা...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement