Blast: কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত মালিকসহ এক কর্মী, আহত আর দুই

ঘটনাস্থলেই মৃত্যু হয় রমেশভাই প্যাটেল এবং পবণ কুমারের। ইতিমধ্যেই তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নয়াদিল্লিঃ গুজরাটের (Gujrat) আমেদাবাদের (Ahmedabad) ওধাব নগর শিল্পাঞ্চলের (Industrial Area) একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে ওই কারখানার মালিক রমেশভাই প্যাটেল (৫০) এবং এক কর্মী পবণ কুমারের (২৫)। আহত আরও তিনজন কর্মী। এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এলপিজি সিলিন্ডারের কাছে একটি কম্প্রেসর ছিল। তাতেই প্রথমে আগুন লাগে। ধীরে-ধীরে আগুন এগিয়ে আসে সিলিন্ডারের দিকে। এরপরই ওই এলপিজি সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রমেশভাই প্যাটেল এবং পবণ কুমারের। ইতিমধ্যেই তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement