Blackout in India: বিকেল গড়াতেই নিভল সমস্ত আলো, জম্মু-পাঞ্জাব-হরিয়ানায় ব্ল্যাকআউট, ঘুটঘুটে অন্ধকার ওলিগলি, শোনা যাচ্ছে গোলাগুলি

বৃহস্পতিবার গভীর রাতে জম্মু কাশ্মীরের পাশাপাশি পাঞ্জাবের চণ্ডীগড়, রাজস্তানের জয়সলমীরে পাকিস্তানি ড্রোন উড়ে আসতে শুরু করে। তাই কোনরকম ঝুঁকি না নিয়ে শুক্রবারও বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ওই সমস্ত শহরে।

Blackout (Photo Credits: ANI)

শুক্রবারেও জারি ব্ল্যাকআউট (Blackout)। রাজস্তানের জয়সলমীর, হরিয়ানার পাঞ্চকুলা, আম্বালা, পাঞ্জাবের ফিরোজপুর, জম্মু কাশ্মীরের বিভিন্ন শহরে বন্ধ করে দেওয়া হল বিদ্যুৎ পরিষেবা। ঘুটঘুটে অন্ধকারে ঢেকেছে ওলিগলি। পাকিস্তানি ড্রোন (Pakistani Drone) বা মিসাইল (Missile) হামলার প্রতিরোধে বৃহস্পতিবারের পর শুক্রবারও ব্ল্যাকআউট অভিযান জারি রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জম্মু কাশ্মীরের পাশাপাশি পাঞ্জাবের চণ্ডীগড়, রাজস্তানের জয়সলমীরে পাকিস্তানি ড্রোন উড়ে আসতে শুরু করে। তাই কোনরকম ঝুঁকি না নিয়ে শুক্রবারও বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ওই সমস্ত শহরে। এদিকে শুক্রবার বিকেল হতেই জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) ঊরি (Uri), সাম্বা থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসতে শুরু করেছে। আগের রাতের মতই পাকিস্তান ফের সীমান্ত সন্ত্রাস শুরু করে ড্রোন, গুলি হামলা অব্যাহত রাখাল।

আম্বালায় ব্ল্যাকআউটঃ

পাঞ্চকুলায় ব্ল্যাকআউটঃ

 

ফরোজপুরে ব্ল্যাকআউটঃ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement