Chhattisgarh: ছত্তিশগড়ে বিধায়কের গাড়িতে দুষ্কৃতি হামলা, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
ছত্তিশগড়ে বিধায়কের গাড়িতে দুষ্কৃতি হামলা। ভেঙেছে গাড়ির সামনের কাঁচ। জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যায় নওয়াগড়ে একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফিরছিলেন গুরু খুশবন্ত সাহেব।
ছত্তিশগড়ে (Chhattisgarh) বিধায়কের গাড়িতে দুষ্কৃতি হামলা। ভেঙেছে গাড়ির সামনের কাঁচ। জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যায় নওয়াগড়ে একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফিরছিলেন গুরু খুশবন্ত সাহেব। চরভাঁথা-ধোলিয়া বাইপাসে বেমেতারা এলাকায় তাঁর গাড়িতে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। আর তাতেই ক্ষতিগ্রস্থ হয় গাড়িটি। যদিও বিধায়ক আহত হননি বলেই খবর। ঘটনাস্থলে এসেছে পুলিশ। তাঁরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনার পর এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Dhapa Fire: কালো ধোঁয়া ঢেকেছে গোটা এলাকায়, ধাপায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, দেখুন ভিডিয়ো
Kolkata Fire Incident: আচমকাই গ্যারেজে লাগল আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গেল বাইপাস সংলগ্ন এলাকা, দেখুন ভিডিয়ো
EM Bypass: বাবার সঙ্গে পরকীয়ার সম্পর্ক, রাগের মাথায় প্রকাশ্য কলকাতার রাস্তায় তরুণীকে কুপিয়ে খুন করল নাবালক ছেলে
EM Bypass: সাতসকালে ইএম বাইবাসে উল্টে গেল গাড়ি, দুর্ঘটনায় জখম অবস্থায় উদ্ধার ২ ব্যক্তি
Advertisement
Advertisement
Advertisement