EM Bypass: বাবার সঙ্গে পরকীয়ার সম্পর্ক, রাগের মাথায় প্রকাশ্য কলকাতার রাস্তায় তরুণীকে কুপিয়ে খুন করল নাবালক ছেলে
এবার কলকাতার রাস্তায় ঘটে গেল বিভৎস ঘটনা। ইএম বাইপাসের রাস্তায় তরুণীর পিছু নিয়ে তাঁকে খুন করল এক নাবালক।
এবার কলকাতার রাস্তায় ঘটে গেল বিভৎস ঘটনা। ইএম বাইপাসের (EM Bypass) রাস্তায় তরুণীর পিছু নিয়ে তাঁকে খুন করল এক নাবালক। বৃহস্পতিবার রাতে বাইপাস সংলগ্ন একটি রেস্তোরাঁর সামনে ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ এসে আহত যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়। এনআরএস হাসপাতালে চলছিল চিকিৎসা। তবে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, এই ঘটনা অভিযুক্ত নাবালক সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত করছে প্রগতি ময়দান থানার পুলিশ।
বাইপাসে তরুণীকে খুন
জানা যাচ্ছে, নিহত তরুণীর নাম রোফিয়া শাকিল (২৪)। এদিন এক ব্যক্তির সঙ্গে গাড়িতে করে বাইপাস সংলগ্ন একটি রেস্তোরাঁয় গিয়েছিল। বাইরে বেরোতে তাঁর পিছু নেয় তিনজন। যাদের মধ্যে এক মহিলাও ছিল। অভিযোগ, কিছুদূর যেতেই বাইকে থাকা এক নাবালক যুবতীর ওপর ধারালো ছুরি দিয়ে হামলা চালায়। মেয়েটি আর্তনাদ করে পালাতে থাকে। তখন বাকিরা তাঁকে ঘিরে ধরে এবং তারপর ওই কিশোর তরুণীর গলায় এলোপাথারি ছুরির কোপ চালায়।
পরকীয়া সম্পর্কের কারণেই এই খুন
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে অভিযুক্ত তিনজন পালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাঁদের ধরে ফেলে। জানা যাচ্ছে, ওই তরুণী যে ব্যক্তির সঙ্গে রেস্তোরাঁয় এসেছিল তাঁর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল। সেই ব্যক্তির ছেলে ও স্ত্রী এই ঘটনায় মূল অভিযুক্ত। এদিন ওই নাবালক ও তাঁর মা পরিকল্পনা করে মেয়েটিকে খুন করতে এসেছিল। তৃতীয় সঙ্গী ছিলেন কিশোরের খুড়তুতো ভাই।
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 10:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

