Bishan Singh Bedi Dies: মারা গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিং বেদী, জানালেন অনুরাগ ঠাকুর

ক্রিকেট ক্যারিয়ারে ভারতের হয়ে ৬৭টি টেস্টে ২৬৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ৩৭০টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৬০টি উইকেট পেয়েছিলেন তিনি।তাঁর মৃত্যুর খবর একটি ভিডিও বার্তায় জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

Bishan Singh Bedi DiedPhoto Credit: Twitter@DineshKarthik

ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য খারাপ খবর। প্রয়াত হলেন  দেশের কিংবদন্তি স্পিনার ও  ভারতের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিং বেদী (Bishan Singh Bedi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। পুরো ক্রিকেট কেরিয়ার জুড়ে তিনি তাঁর দুরন্ত বোলিং অ্যাকশনের পাশাপাশি স্পষ্টভাষী আচরণ ও স্পষ্ট মতামতের জন্য বিশেষ ভাবে পরিচিত ছিলেন। ২০২১ সালে ৭৫ বছর বয়সে আগে একবার গুরুতর অসুস্থ হয়েছিলেন বেদী। সেবার সুস্থ হয়ে ফিরেছিলেন। কিন্তু এবার আর ফেরা হল না তাঁর। ক্রিকেট ক্যারিয়ারে ভারতের হয়ে ৬৭টি টেস্টে ২৬৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ৩৭০টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৬০টি উইকেট পেয়েছিলেন তিনি।তাঁর মৃত্যুর খবর একটি ভিডিও বার্তায় জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।তিনি বলেন- বিষেণ সিং বেদী আর নেই। এটা ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি..."

দেখুন সেই ভিডিও-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement