Bihar Rain: বিহারে ঝড়বৃষ্টি-বজ্রপাতে মৃত ৭ জন, ক্ষতিপূরণ ঘোষণা বিহার সরকারের

Bihar Death 0306 (Photo Credit: X@PTI_News)

বিহারের সিওয়ান জেলা (Siwan district)য় প্রবল ঝড়বৃষ্টি-বজ্রপাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। সোমবার সন্ধ্যার পর এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারান দুই মহিলা ও এক বৃদ্ধসহ ৭ জন। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে, বাড়ির ছাদ ও দেওয়াল ধসে পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বিহার সরকার মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। পাশাপাশি, যাঁদের ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা চিহ্নিত করতে জরুরি ভিত্তিতে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement