Man Sells Property For Alcohol: নেশা চড়েছে সপ্তমে, মদ খেতে নিজের ৭৫ লক্ষ টাকার সম্পত্তি বিক্রি করে দিলেন এই ব্যক্তি

Liquor (Pixabay)

মদের নেশা সপ্তমে। আর সেই নেশার বশেই এবার নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেন এক ব্যক্তি। শুনতে অবাক লাগলেও মোটু লাল নামে এক ব্যক্তি এমনই কাণ্ড ঘটিয়ে ফেললেন। বিহার ড্রাই স্টেট হিসেবে পরিচিত। অর্থাৎ বিহারে কেউ খোলাখুলিভাবে মদ বিক্রি করতে বা কিনতে পারেন না। তাই বেআইনিভাবে মদ কিনতে মোটু লাল নামে ওই ব্যক্তি নিজের সমস্ত সম্পত্তি ৭০-৭৫ লক্ষ টাকায় বিক্রি করে দেন। আর নীতিশ কুমারকে কাঠগড়ায় তোলেন।

মোটু লালের কথায়, মুখ্য়মন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar) যদি বিহারকে (Bihar)  মদ (Liquor) নিষিদ্ধ না করতেন, তাহলে তাঁকে নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করতে  হত না বেআইনিভাবে মদ কেনার জন্য। তাই তাঁর যে পরিস্থিতি, তার জন্য মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তোলেন মোটু লাল।

প্রসঙ্গত প্রায় এক দশক সময় অতিক্রান্ত, যখন বিহারে মদ নিষিদ্ধ। মদ কেনা বা বিক্রির কোনও অনুমতি বিহারে দেওয়া হয় না। তাই মদ খেতে মোটু লাল ওই কীর্তি করেছেন বলে দাবি করেন।

দেখুন মদ খেতে নিজের সব সম্পত্তি বিক্রি করে দেন মোটু লাল...

 

View this post on Instagram

 

শুনুন কী বলছেন মোটু লাল...

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement