Bihar Elections 2025: ভোটে জিততে বিনামূল্য়ে বিয়েবাড়ির প্রতিশ্রুতি, ২০ টাকায় ক্যান্টিনের ঘোষণা নীতীশ কুমারের

আর ক'মাস পরেই বিহারে বিধানসভা নির্বাচন। অগ্নিপরীক্ষা নীতীশ কুমারের। কুর্সি ধরে রাখার লড়াইয়ে এবার বিজেপির সঙ্গে হাত ধরে লড়ছেন নীতীশ।

Nitish Kumar (Photo Credit: Twitter)

Bihar Elections 2025: আর ক'মাস পরেই বিহারে বিধানসভা নির্বাচন। অগ্নিপরীক্ষা নীতীশ কুমারের (Nitish Kumar)। কুর্সি ধরে রাখার লড়াইয়ে এবার বিজেপির সঙ্গে হাত ধরে লড়ছেন নীতীশ। ভোটের আসরে ফের বাজিমাত করতে গ্রামীণ ও গরীব ভোটারদের দিকে পাখির চোখ নীতীশের। সেই লক্ষ্য়ে কল্পতরুর ভূমিকায় নীতীশ দুটি বড় ঘোষণা করলেন। এবার বিহারের প্রতিটি পঞ্চায়েতে এলাকায় একটি করে বিয়েবাড়ির হল তৈরি করবে নীতীশের সরকার। আর সেই বিয়েবাড়ির হলে বিনামূল্যে বিয়ের আসর বসানো যাবে দরিদ্র পরিবারের মেয়েদের।

এর পাশাপাশি সামাজিক নিরাপত্তা পেনশন মাসিক ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১০০ টাকা করলেন নীতীশ। পাশাপাশি ক্য়ান্টিনের মাধ্যমে খাবারের মূল্য ৪০ টাকা থেকে কমিয়ে ২০ টাকা করলেন বিহারের মুখ্যমন্ত্রী।

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement