Coronavirus Cases In India: মে দিবসে নতুন করোনা রোগীর সংখ্যা ছাড়াল ৪ লাখ, ভয়াবহ বিপদে দেশ
শ্রমিক দিবসেই দেশের করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়িয়ে গেল ৪ লাখের গণ্ডী৷ শুক্রবার সারদিনে দেশে করোনার কবলে পড়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন৷
নতুন দিল্লি, ১ মে: শ্রমিক দিবসেই দেশের করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়িয়ে গেল ৪ লাখের গণ্ডী৷ শুক্রবার সারদিনে দেশে করোনার কবলে পড়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি, ৩ হাজার ৫২৩ জন৷ গতকাল হাসপাতাল থেকে করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ২ লাখ ৯৯ হাজার ৯৮৮ জন৷ সবমিলিয়ে ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯৷ সুস্থ হয়ে উঠেছেন মোট ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন৷ সবমিলিয়ে দেশের করোনা মৃত্যু মিছিলে শামিল ২ লাখ ১১ হাজার ৮৫৩ জন৷ এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৩২ লাখ ৬৮ হাজার ৭১০টি৷ এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন ১৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৬৩৫ জন৷
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Advertisement
Advertisement