Bharat Mata Ki Jai At SC Premises: অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাকে কুর্নিশ, সুপ্রিম কোর্ট চত্বরে ধ্বনিত হল "ভারত মাতা কি জয়"

Lawyers chant "Bharat Mata ki Jai" (Photo Credit: X@barandbench)

জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধে ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর'-কে কুর্নিশ জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। মঙ্গলবার 'ভারত মাতা কি জয়' ধ্বনিতে মুখরিত হয়ে উঠল সুপ্রিম কোর্ট চত্বর। একযোগে 'ভারত মাতা কি জয়' স্লোগান দেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। র সাহসিকতা, বীরত্বকে কুর্নিশ জানিয়েছেন তাঁরা।

'ভারত মাতা কি জয়' ধ্বনিতে মুখরিত হয়ে উঠল সুপ্রিম কোর্ট চত্বর

সুপ্রিম কোর্টের আইনজীবী দীক্ষা রাই বলেছেন, "আমরা আমাদের সেনাবাহিনী এবং আমাদের দেশের জয় উদযাপন করার জন্য সুপ্রিম কোর্টে জড়ো হয়েছি। আমাদের রক্ষার জন্য তাঁরা যে রক্ত ​​এবং ঘাম ঝরাচ্ছেন, তার জন্য তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।"

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement