Student Ended Her Life For Mobile: মোবাইল দেখতে না করায় চরম সিদ্ধান্ত কিশোরীর, শুনলে ভয় পাবেন
মোবাইল (Mobile) দেখতে নিষেধ করায় নিজের জীবন শেষ করে দিল দশম শ্রেণির এক ছাত্রী। অ্যাপার্টমেন্টের ২০তলা থেকে ঝাঁপ দিয়ে জীবন শেষ করার মত চরম সিদ্ধান্ত নেয় ওই ছাত্রী। বেঙ্গালুররুর (Bengaluru) কাডুগোডিতে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যখন দশম শ্রেণির ওই ছাত্রীর পরীক্ষা সামনে বলে, তাকে মোবাইল বেশি দেখতে না করেন বাবা-মা। আর তাতেই চরম সিদ্ধান্ত নেয় বছর ১৫-র ছাত্রী। ২০তলা থেকে ঝাঁপ দিয়ে জীবন শেষ করে ফেলে দশমের ছাত্রী। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড-হসকোট রোডে এমনই মর্মান্তিক ঘটনা ঘটায় স্তম্ভিত আশপাশের লোকজন। প্রসঙ্গত ১৫ ফেব্রুয়ারি থেকে ওই ছাত্রীর পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষা এগিয়ে আসায় মোবাইলে যাতে বেশি সময় সে নষ্ট না করে, সে বিষয়ে বাবা-মা বলতেই কিশোরী নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়।
দেখুন বেঙ্গালুরুতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা...
Advertisement
সম্পর্কিত খবর
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Techie Stabs To His Married Lover: বিবাহিত প্রেমিকার সঙ্গে লড়াই, হোটেলে ২ সন্তানের জননীকে ১৭বার... হাড়হিম ঘটনা
Bengaluru Stampede: পদপিষ্ট কাণ্ডের জেরে চিন্নাস্বামী স্টেডিয়ামে আর হবে না ক্রিকেট ম্যাচ?
Bengaluru Horror: পরকীয়ায় মগ্ন স্ত্রী, হাতেনাতে ধরতে পেরে ধর থেকে মুণ্ডু আলাদা করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর
Advertisement
Advertisement
Advertisement