Bengaluru Video: জামার বোতাম খোলার 'অপরাধে' মেট্রোয় চড়তে দেওয়া হল না যুবককে, বেঙ্গালুরুতে অবাক ঘটনা

Bengaluru Man (Photo Credit: Twitter)

জামার বোতাম ছেঁড়া থাকায়, এবার মেট্রোয় চড়তে দেওয়া হল না এক ব্যক্তিকে। জামায় পরপর দুটি বোতাম খোলা থাকায়, ওই ব্যক্তিকে মেট্রোয় উঠতে দেওয়া হয়নি। ফের এমনই এক ঘটনার সাক্ষী বেঙ্গালুরু (Bengaluru)। জামার বোতাম খোলা থাকায় কেন ওই শ্রমিককে মেট্রোয় উঠতে দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকী বেঙ্গালুুরুর ওই ভিডিয়ো প্রকাশ্যে আসায় তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে। প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও এক ব্যক্তিকে বেঙ্গালুরু মেট্রোয় উঠতে দেওয়া হয়নি পোশাকের কারণে।

দেখুন ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement