Bengaluru: রাস্তা মেরামতি চলাকালীন গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার
মেরামতি চলাকালীন ওই জেসিবি রিভার্স গিয়ারে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। খুঁটিটি ভেঙে আছড়ে পড়ে। ওই সময়েই রাস্তা পার হচ্ছিলেন দুই মহিলা। খুঁটি সোজা এসে পড়ে তাঁদের মাথার উপর।
বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা। রাস্তার মাঝে ভেঙে পড়ল আস্ত বিদ্যুতের খুঁটি (Electric Pole)। পথচলতি দুই মহিলার মাথার উপর তা আছড়ে পড়ল। সোমবার রাতে বেঙ্গালুরুর (Bengaluru) বাইয়াপ্পানাহল্লির সুদ্দুগুন্টেপাল্যা মেইন রোডে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে দুই মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রাস্তা মেরামতির কাজ চলছিল। আনা হয়েছিল জেসিবি। মেরামতি চলাকালীন ওই জেসিবি রিভার্স গিয়ারে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। খুঁটিটি ভেঙে আছড়ে পড়ে। ওই সময়েই রাস্তা পার হচ্ছিলেন দুই মহিলা। খুঁটি সোজা এসে পড়ে তাঁদের মাথার উপর। গুরুতর চোট পান দুজনেই। দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে দুই মহিলারই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানা গিয়েছে।
বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলারঃ
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Advertisement
Advertisement
Advertisement