Bengaluru: বেঙ্গালুরু শহরে ফের অটোচালকের দাদাগিরি, ভাড়া নিয়ে বনিবনা না হতেই যুবককে অটোর ধাক্কা (দেখুন সিসিটিভি ভিডিও)

ফুটেজে দেখা যাচ্ছে যুবকটি কিছুক্ষণ অটো চালকের সঙ্গে কথা বলছেন এবং তার গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার চেষ্টা করতেই পিছন থেকে অটোচালক আচমকা এসে তাকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে।

Auto driver crashes on techie Photo Credit: Youtube@Tv9 Kannada

বেঙ্গালুরু শহরে ফের অটোচালকের দাদাগিরি। ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে অটোওয়ালা ধাক্কা মারল এক সফটওয়ার কোম্পানিতে কর্মরত এক যুবককে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার  বিকাল ৫টানাগাদ  এইচএসআর লেআউট সেক্টর ওয়ান (HSR Layout Sector One area)এলাকায়। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যাচ্ছে যুবকটি কিছুক্ষণ অটো চালকের সঙ্গে কথা বলছেন এবং তার গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার চেষ্টা করতেই পিছন থেকে অটোচালক আচমকা এসে তাকে গাড়ি  চাপা দেওয়ার চেষ্টা করে। এরপরেই যুবকটি রাস্তায় পড়ে যায় এবং সে ওঠার আগেই অটো চালক পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে অটো চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যুবকটির পরিচয়ও এখনো জানা যায়নি।

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement