BCCI Media Rights Auction: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মিডিয়া স্বত্তের জন্য প্রতিযোগিতায় ডিজনি, ভায়াকম ও সোনি (দেখুন টুইট)
প্যাকেজ এ-এর বেস প্রাইস ২০ কোটি টাকা এবং প্যাকেজ বি এর জন্য ধার্য করা হয়েছে ২৫ কোটি। মোট ৮৮ টি ম্যাচের জন্য প্রতি গেমের সম্মিলিত বেস প্রাইস ৪৫ কোটি টাকা।
আগামী পাঁচ বছরে ভারতে অনুষ্ঠিত টিম ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সিরিজের মিডিয়া স্বত্তের অধিকারের জন্য আজ (৩১ অগস্ট, বৃহস্পতিবার ) নিলামের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মিডিয়া স্বত্তের জন্য ডিজনি হট স্টার, সোনি স্পোর্টস এবং ভায়াকম-১৮ তিনজনই নিলামে অংশ নিচ্ছে।
মিডিয়া স্বত্ব দুটি প্যাকেজে বিক্রি করা হবে, প্যাকেজ এ-তে ভারত উপমহাদেশ টিভি অন্তর্ভুক্ত রয়েছে এবং প্যাকেজ বি-তে ভারত উপমহাদেশ ডিজিটাল প্লাস ওয়ার্ল্ড টিভি এবং ডিজিটাল অন্তর্ভুক্ত রয়েছে।
প্যাকেজ এ-এর বেস প্রাইস ২০ কোটি টাকা এবং প্যাকেজ বি এর জন্য ধার্য করা হয়েছে ২৫ কোটি। মোট ৮৮ টি ম্যাচের জন্য প্রতি গেমের সম্মিলিত বেস প্রাইস ৪৫ কোটি টাকা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জি এবং ফ্যানকোড নিলামে অংশ নেবে না। এ ছাড়া গুগল ও অ্যামাজন কোম্পানিও নিলামে যোগ দেবে বলে আলোচনা করলেও এখন স্পষ্ট হয়ে গেছে যে এই দুটি বহুজাতিক কোম্পানি এই নিলামে অংশ নেবে না।
দেখুন টুইট-