Bangladesh Foreign Minister Hasan Mahmud: বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ গতকাল রাতে ভারতে তিন দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন (দেখুন ছবি)

বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, প্রতিবেশী দেশটির বিদেশমন্ত্রীর এই সফর, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উচ্চ পর্যায়ের গুরুত্ব এবং অগ্রাধিকারকে সূচিত করে। দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট উপ-আঞ্চলিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে উভয়েই আলোচনা করবেন

Bangladesh Foreign Minister Hasan Mahmud Photo Credit: Twitter@ANI

বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ হাসান মেহমুদ (Dr.Hasan Mahmud) তিনদিনের ভারত সফরে গতকাল (৬ ফেব্রুয়ারি)  রাতে নতুন দিল্লী পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের আমন্ত্রণে তাঁর এই ভারত সফর। সূত্রের খবর  ভবিষ্যতের বিভিন্ন কর্মসূচী নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে দুই বিদেশমন্ত্রী আলোচনায় বসবেন।এর আগে, বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, প্রতিবেশী দেশটির বিদেশমন্ত্রীর এই সফর, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উচ্চ পর্যায়ের গুরুত্ব এবং অগ্রাধিকারকে সূচিত করে। দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট উপ-আঞ্চলিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে উভয়েই আলোচনা করবেন

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement