Baby Delivered on Train: চলন্ত ট্রেনে 'লেবার পেইন', যাত্রীরাই সন্তান প্রসব করালেন মহিলাকে, দেখুন ভিডিয়ো

Representational Image (File Photo)

চলন্ত ট্রেনে সন্তান প্রসব করলেন এক মহিলা (Baby Delivered on Train)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরায় (Mathura) যখন গোনডোয়ানা এক্সপ্রেস হাজির হয়, সেই সময় এক অন্তঃসত্ত্বা মহিলা হঠাৎ করেই সন্তান প্রসব করেন। রোশনি নামের ওই মহিলা দামোহ থেকে গ্বালিয়রে যাচ্ছিলেন। মাঝ পথে ট্রেনের ভিতরেই সন্তান প্রসব করেন তিনি। ট্রেনের ভিতরে যখন ব্যাথা শুরু হয় ওই মহিলার, সেই সময় আশপাশে কোনও চিকিৎসক ছিলেন না। ফলে ট্রেনের ভিতরে থাকা মহিলারাই রোশনিকে সাহায্য করেন সন্তান প্রসব করতে। ঘটনার খবর ছড়াতেই ট্রেনে উঠে পড়েন আরপিএফের (RPF)মহিলা জওয়ানরা। তাঁরাই এরপর রোশনিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। গ্বালিয়রে ট্রেন ঢুকতেই রোশনিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রোশনি এবং তাঁর সন্তান দুজনেই ভাল রয়েছেন বলে খবর।

রোশনি এবং তাঁর সন্তানের ভিডিয়ো প্রকাশ্যে আসাতেই তাঁকে ভালবাসা জানান বহু মানুষ...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement