Baba Siddique: গুলি করে ঝাঁঝরা সলমন-ঘনিষ্ঠ নেতা, বাবা সিদ্দিকির অফিসের বাইরে শুনশান অবস্থা
দশেরায় Baba Siddiqueএনসিপি নেতা (NCP Leader) বাবা সিদ্দিকিকে (Baba Siddique) গুলি করে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে গুলি করা হয় সলমন-ঘনিষ্ঠ এই নেতাকে। ১২ অক্টোবর নির্মল নগরে নিজের অফিসের বাইরে পরপর গুলি করা হয় এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এই নেতা। বাবা সিদ্দিকির খুনের খবর পেতেই উত্তাল হয়ে উঠতে শুরু করে মুম্বই (Mumbai)। ১৩ অক্টোবর বাবা সিদ্দিকিকে শেষ বিদায় জানানো হয়। বাবা সিদ্দিকি খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম গুরমিল সিং এবং ধর্মরাজ কাশ্যপ। গ্রেফতারির পর দুজনকেই পুলিশ হেফাজতে পাঠানো হয়। গুরমিল সিং এবং ধর্মরাজ কাশ্যপের পাশাপাশি শিবকুমার নামে আরও এক শ্যুটারকে সনাক্ত করা হয়েছে। তবে শিবকুমার কোথায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ তাকে খুঁজছে।
দেখুন বাবা সিদ্দিকির অফিসের বাইরের অবস্থা...