Pune Accident: জলমগ্ন রাস্তায় উল্টে গেল যাত্রীবোঝাই অটো, গুরুতর আহত অনেকে, দেখুন ভিডিয়ো

টানা বৃষ্টিতে জলমগ্ন পুনের একাংশ রাস্তা। জলে জমে যাওয়ার কারণে অনেক ছোট বড় গর্ত বুজে গিয়েছে। আর সেই কারণেই ঘটছে বিপত্তি।

টানা বৃষ্টিতে জলমগ্ন পুনের (Pune) একাংশ রাস্তা। জলে জমে যাওয়ার কারণে অনেক ছোট বড় গর্ত বুজে গিয়েছে। আর সেই কারণেই ঘটছে বিপত্তি। শনিবার পুনের একটি যাত্রীবোঝাই অটো যেতে গিয়ে আচমকাই একটি গর্তে চাকা পড়ে উল্টে যায়। আর তাতে গুরুতর আহত হয়েছেন অটোর যাত্রীরা। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও সকলেই আপাতত বিপদমুক্ত রয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনার জেরে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে আহত যাত্রীদের উদ্ধার করার করার পাশাপাশি এলাকা পরিস্কার করে। আর এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement