India-Pakistan Conflict: যুদ্ধের আবহে কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় পাক জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ

একদিকে পাকিস্তানে চতুর্দিক থেকে হামলা করছে ভারত। কার্যত ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে পাকিস্তান। এদিকে জঙ্গিরা তাঁদের আঁতুরঘর রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে।

BSF (Photo Credit: X)

একদিকে পাকিস্তানে চতুর্দিক থেকে হামলা করছে ভারত। কার্যত ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে পাকিস্তান। এদিকে জঙ্গিরা তাঁদের আঁতুরঘর রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ এই পাকিস্তান যদি বিশ্ব মানচিত্রে না থাকে, তাহলে তাঁরা লুকোবে কোথায়? সেই কারণে কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করল পাক জঙ্গিরা। জম্মু বিএসএফের (BSF) তরফ থেকে বলা হচ্ছে সাম্বা সীমান্তে বেশ কয়েকজন পাক জঙ্গি লুকিয়ে চুরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। কিন্তু বিএসএফের কড়া নজরদারির কারণে তাঁরা শেষমুহূর্তে পিছিয়ে আসতে বাধ্য হল। জানা যাচ্ছে, গত ৮ মে রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে সাম্বার সীমান্ত এলাকায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement