Assam-Delimitation Draft Proposal: অসমে সীমানা খসড়ার বিরুদ্ধে প্রতিবাদ,বরাক উপত্যকায় চলছে ১২ঘন্টার বনধ (দেখুন ভিডিও)

বনধ ঘোষণার পর সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বরাক গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান প্রদীপ দত্ত রায় বলেন, "এ অঞ্চলের মানুষের বৃহত্তর স্বার্থে আমরা ১২ ঘণ্টার বনধ ডাকার সিদ্ধান্ত নিয়েছি।"

Assam-Delimitation Draft Proposal Photo Credit: Twitter@ANI

নির্বাচন কমিশন (Election Commission) দ্বারা প্রস্তাবিত খসড়া সীমানা নির্ধারণের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামল অসমের মানুষ। নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণের খসড়ার প্রস্তাবের প্রতিবাদে বরাক উপত্যকার তিনটি জেলা – কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে আজ (মঙ্গলবার) ১২ঘন্টার বনধের ডাক দিয়েছে বেশ কয়েকটি সংগঠন ও রাজনৈতিক দল। বনধ ঘোষণার পর সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বরাক গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান প্রদীপ দত্ত রায় বলেন, "এ অঞ্চলের মানুষের বৃহত্তর স্বার্থে আমরা ১২ ঘণ্টার বনধ ডাকার সিদ্ধান্ত নিয়েছি।" বনধ ঘোষণার পর নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণের খসড়ার বিরোধিতা করতে জনগণকে রাস্তায় নেমে আসতেও দেখা গেছে।

দেখুন সেই ভিডিও-

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement