Asian Games 2023: উত্তর কোরিয়ার কাছে হেরে টেবল টেনিস ডাবলসে ব্রোঞ্জ পদক নিশ্চিত বাংলার দুই তনয়ার (দেখুন টুইট)
এশিয়ান গেমসে ভারতের টেবিল টেনিসের ইতিহাসে সর্বকালীন নজির গড়লেন সুতীর্থারা। এই প্রথম এশিয়ান গেমসের উইমেন্স ডাবলসে কোনও পদক জিতল
কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর জুটিকে হারিয়ে আশা জাগিয়েছিল সুতীর্থা-ঐহিকা জুটি। এর আগে এশিয়ান গেমসের ডাবলসে কোন টেবল টেনিস জুটি পদক জিততে পারেনি। তাই সকলের চোখ ছিল আজকের খেলায়। তবে দারুণ একটা লড়াইয়ের পরে সেমিফাইনালে উত্তর কোরিয়ার কাছে হেরে গেল ভারত। প্রথমে এগিয়ে থেকে শুরু করেছিল বঙ্গ তনয়া সুতীর্থা-ঐহিকা জুটি। তবে এরপরে সপ্তম সেটে দারুণ পারফর্ম করেন উত্তর কোরিয়ার সুউয়ং চা এবং সুউয়ং পাক জুটি। শেষ পর্যন্ত সেমিফাইনালে জয়ী হয় তারা। এদিনের হারের ফলে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলল ভারত। খেলার ফল — উত্তর কোরিয়া ৪-৩ ভারত (৭-১১, ১১-৮, ৭-১১, ১১-৮, ১১-৯, ৫-১১, ১১-২)
এশিয়ান গেমসে ভারতের টেবিল টেনিসের ইতিহাসে সর্বকালীন নজির গড়লেন সুতীর্থারা। এই প্রথম এশিয়ান গেমসের উইমেন্স ডাবলসে কোনও পদক জিতল ভারত।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Steve Smith Injury Update: নিজের আঙুলের চোট নিয়ে বড় আপডেট দিলেন স্টিভ স্মিথ
ICC WTC Prize Money: টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে পুরস্কার মূল্যে কত টাকা পেল দক্ষিণ আফ্রিকা, টিম ইন্ডিয়ার ঝুলিতে কত
Advertisement
Advertisement
Advertisement