ASI In Gyanvapi: জ্ঞানবাপীর অন্দরে ঢুকবে আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া, জানাল এলাহাবাদ হাইকোর্ট

জেলা আদালতের পর এবার এলাহাবাদ হাইকোর্টও জানিয়ে দিল বারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা করতে পারবে আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া

জেলা আদালতের পর এবার এলাহাবাদ হাইকোর্টও জানিয়ে দিল বারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা করতে পারবে এ এস আই। জ্ঞানবাপীর অজুখানায় এক পাথরকে ‘শিবলিঙ্গ’ বলে দাবি করে মামলা হয়েছিল আদালতে। সেই সংক্রান্ত মামলার একাধিক আবেদনের ভিত্তিতে শুনানি চলছে সুপ্রিম কোর্ট, বারাণসী জেলা আদালতে। এর আগে বারাণসী আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল মসজিদে সমীক্ষা চালাতে পারবে আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। বারাণসী জেলা আদালতের সেই  রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায় আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। এবার জেলা আদালতের এবার সেই নির্দেশকে বহাল রাখল এলাহাবাদ হাইকোর্টও।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement