Delhi: দিল্লিতে ফের ভেঙে পড়ল বাড়ি, ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ, চলছে উদ্ধারকাজ

আবারও দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরোনো একটি বাড়ি। শনিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে বদরপুর সীমান্ত বাইপাসের কাছে।

আবারও দিল্লিতে (Delhi) হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরোনো একটি বাড়ি। শনিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে বদরপুর সীমান্ত বাইপাসের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ, দমকল বাহিনী, পিসিআর ভ্যান ও অ্যাম্বুলেন্স। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই, কারণ জরাজীর্ণ এই বাড়িতে কেউ বসবাস করতেন না। চারতলা এই বাড়িতে নীচের তলায় গুদাম ছিল। সেখানে পণ্য রাখতেন ব্যবসায়ীরা। ঘটনার পর ভবনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে চলে ভাঙার কাজ। তবে এতদিনে কেন জরাজীর্ণ বাড়িটি ভাঙা হয়নি, সেই নিয়ে প্রশাসনের দিকেই প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement