Samba: সাম্বাতে নির্মীয়মাণ রাস্তার গর্তে পড়ে ট্রাক, দুর্ঘটনায় মৃত্যু এক ভিনরাজ্যের শ্রমিকের
জম্মু-কাশ্মীরের সাম্বাতে নির্মীয়মাণ হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। মিক্সার মেশিন ট্রাকের চাপায় মৃত্যু হল এক শ্রমিকের।
জম্মু-কাশ্মীরের সাম্বাতে (Samba) নির্মীয়মাণ হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। মিক্সার মেশিন ট্রাকের চাপায় মৃত্যু হল এক শ্রমিকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চিচি মাতা মন্দিরের কাছে। জানা যাচ্ছে, এদিন নির্মীয়মাণ হাইওয়েকে কাজ চলছিল। তখনই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে। আর সেই সময় ওই জায়গায় কাজ করছিলেন উত্তরপ্রদেশের মুজাফফরনগরের এক যুবক। ট্রাকে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। তাঁরাই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মৃত যুবকের নাম আলম (২৬)। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Road Accident In Purba Medinipur: পূর্ব মেদিনীপুর জেলার ১১৬ বি জাতীয় সড়কে লরি ও অটোর সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু, গুরুতর আহত ৩
Bhavnagar Car Accident: ভাবনগরের জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনায় মৃত ৩, আহত অনেকে
Hyderabad Horror:মদের নেশায় মেয়ের উপর বসে পড়ল বাবা, দমবন্ধ হয়ে মৃত্যু ২৮ দিনের শিশুর
Indian Films to be Screened at Cannes 2025: 'অরণ্যের দিন রাত্রি' থেকে 'হোমবাউন্ড', ৭৮'তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ভারতের ৫টি ছবি, দেখুন
Advertisement
Advertisement
Advertisement