Road Accident in Haryana: গভীর রাতে চণ্ডীগড় হাইওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এক শিশু সহ ৭ জনের মৃত্যু, আহত অনেকে
সোমবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হরিয়ানার ভিদরানা গ্রামের কাছে চণ্ডীগড় হাইওয়েতে।
সোমবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হরিয়ানার ভিদরানা গ্রামের কাছে চণ্ডীগড় হাইওয়েতে (Chandigarh Highway)। রাত ১টা নাগাদ একটি টাটা ম্যাজিক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। জানা যাচ্ছে, ম্যাজিক গাড়িতে করে কমপক্ষ ৮-৯ জন যাচ্ছিলেন। যদিও তাঁরা কোথায় যাচ্ছিলেন এবং তাঁদের পরিচয় সম্পর্কেে কিছুই জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে নারওয়ানার সিভিল হাসপাাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে কয়েকজন ঘটনাস্থলে এবং কয়েকজনের হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে। হাসপাতাল সুূত্রের খবর, নিহতদের মধ্যে ৪ জন পুরুষ, ২ মহিলা এবং ১জন বাচ্চা ছিল। বাকিদের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement
Advertisement