Amul Milk Price Hike: সাধারণের মাথায় বাজ, দুধের দাম বাড়িয়ে দিল আমুল, ১ মে থেকেই কার্যকর

Amul Milk (Photo Credit: X)

দুধের দাম বাড়াল আমুল (Amul Milk)। এবার গোটা ভারত (India) জুড়ে নিজেদের দুধের দাম বাড়িয়ে দিল আমুল। আমাগী ১ মে থেকে আমুলের দুধের দাম গোটা দেশ জুড়ে লিটার প্রতি ২ টাকা বাড়ছে বলে জানানো হয়েছে। গরুর দুধ, মহিষের দুধ-সহ সমস্ত ধরনের দুধের দাম বাড়ানো হচ্ছে ১ মে থেকে। গোটা দেশ জুড়ে আমুলের দুধের দাম (Amul Milk Price) ১ লিটারে ২ টাকা করে বাড়ানো হচ্ছে বলে জানা যাচ্ছে। আমুল তাজা, আমুল স্লিম ট্রিম, আমুল চায়ে মজা-র মত সব ধরনের দুধের দাম বাড়ানো হচ্ছো ১ মে থেকে। অর্থাৎ ১ মে সকাল থেকে আমুল দুধ কিনতে গেলে লিটারে আপনাকে ২ টাকা করে বেশি দিতে হবে বলে খবর। প্রসঙ্গত এর আগে মাদার ডেয়ারি বাড়িয়েছে দুধের দাম। মাদার ডেয়ারির পর এবার বাড়ল আমুলের সব ধরনের দুধের দাম।

আরও পড়ুন: Mother Dairy Milk Price: লিটারে ২ টাকা করে বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম, পিছনে যে কারণ

১ মে থেকে বাড়ল আমুলের দুধের দাম...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement