Mother Dairy Milk Price: লিটারে ২ টাকা করে বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম, পিছনে যে কারণ
দুধের দাম বেড়ে গেল। মাদার ডেয়ারি জানাল, কোম্পানি দুধের দাম লিটারে ২ টাকা বাড়াতে বাধ্য হল। গত কয়েক মাসে দুধ প্রক্রিয়াকরণ ও সংগ্রহের পিছনে খরচ লিটার প্রতি ৪ থেকে ৫ টাকা বেড়ে গিয়েছে।
Mother Dairy Milk Price: সাধারণ মানুষের পকেটে টান দিয়ে দুধের দাম বেড়ে গেল। মাদার ডেয়ারি জানাল, কোম্পানি দুধের ( Liquid Milk) দাম লিটারে ২ টাকা বাড়াতে বাধ্য হল। কাল, বুধবার ৩০ এপ্রিল থেকেই বর্ধিত দামেই কিনতে হবে মাদার ডেয়ারির দুধ। গত কয়েক মাসে দুধ প্রক্রিয়াকরণ ও সংগ্রহের পিছনে খরচ লিটার প্রতি ৪ থেকে ৫ টাকা বেড়ে গিয়েছে। তাই তারা দুধের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিপণনকারী সংস্থা। কোম্পানির মুখপাত্রর পক্ষ থেকে জানানো হয়েছে, দুধ সংগ্রহের খরচ বাড়ার পিছনে দ্রুত গ্রীষ্ম এসে পড়া আর তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বড় ভূমিকা নিয়েছে।
বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম
Mother Dairy is constrained to revise the consumer price of its liquid milk by up to Rs. 2 per litre, effective from April 30, 2025. This price revision has been necessitated to address the significant increase in procurement costs, which have gone up by Rs. 4 – 5 per litre over… pic.twitter.com/8XMpNOHgJT
— ANI (@ANI) April 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 10:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

