Amul Milk: অমুল্য দুধ অগ্নিমুল্য! দুধের দাম লিটারে ৩ টাকা বাড়িয়ে দিল আমুল

দুধ এখন আরও দামি। ফের বাড়ল আমুল দুধের দাম। পাউচ মিল্ক বা প্যাকেটে ভর্তি দুধে দাম বাড়াল আমুল।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

দুধ এখন আরও দামি। ফের বাড়ল আমুল দুধের দাম। পাউচ মিল্ক বা প্যাকেটে ভর্তি দুধে দাম বাড়াল আমুল। আজ, শুক্রবার রাত পোহালেই আমুল পাউচ দুধের দাম বাড়ছে লিটারে তিন টাকা করে। আমুলের সব ধরনের পাউচ দুধের ক্ষেত্রেই লিটারে তিন টাকা করে দাম বাড়ানো হল বলে ঘোষণা করে গুজরাট দুধ সমবায়িকা ফেডারেশন কোয়াপরেটিভ মিল্ক ফেডারেশন লিমিটেড (Gujarat Cooperative Milk Marketing Federation Limited)।

আমুল তাজা এক লিটার দুধের নতুন দাম এখন ৫৪ টাকা। যেটা আগে ছিল ৫১ টাকা। এক লিটার পাউচের আমুল গরুর দুধের দাম বেড়ে হল ৫৬ টাকা। আরও পড়ুন-বাইককে টানতে টানতে নিয়ে গেল গাড়ি, ধরল আগুন, দেখুন ভিডিয়ো

দেখুন আমুল দুধের নতুন দাম

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement