Air India Flight Crash: আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় আহত এক যাত্রীর সঙ্গে দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় (Air India Flight Crash) আশঙ্কা করা হচ্ছিল যে সমস্ত বিমানযাত্রীর মৃত্যু হয়েছে।
আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় (Air India Flight Crash) আশঙ্কা করা হচ্ছিল যে সমস্ত বিমানযাত্রীর মৃত্যু হয়েছে। কিন্তু এই দুর্ঘটনার সময় আশ্চর্যজনকভাবে বেঁচে ফিরলেন ইকনোমি ক্লাসের ১১এ সিটের যাত্রী বিশ্বাস কুমার রমেশ। জানা যাচ্ছে, দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে এমার্জেন্সি এক্সিট থেকে ঝাঁপ দিয়ে এই যাত্রায় বেঁচে যান তিনি। তবে তাঁর দাদা অজয় কুমার রমেশের এই দুর্ঘটনায় মৃত্যু হয়। দুর্ঘটনার থেকে বেঁচে ফিরে হাঁটতে হাঁটতেই অ্যাম্বুলেন্সে ওঠেন তিনি। বর্তমানে ওই যুবক ভর্তি আহমেদাবাদের সিভিল হাসপাতালে। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে দুর্ঘটনার জেরে যে সমস্ত এলাকাবাসী আহত হয়েছেন, তাঁদের সঙ্গেও দেখা করেন তিনি।
দেখুন ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement