Amarnath Yatra: ২১ দিনে অমরনাথ যাত্রায় ৩ লক্ষাধিক পূন্যার্থী! কেন হচ্ছে রেকর্ড জনসমাগম
চলতি বছর অমরনাথ যাত্রায় পূন্যার্থীদের রেকর্ড ভিড়। এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে ২১ দিনে অমরনাথ যাত্রায় ৩ লক্ষ ১৭ হাজারেরও বেশী পূন্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন।
চলতি বছর অমরনাথ যাত্রা (Amarnath Yatra)-য় পূন্যার্থীদের রেকর্ড ভিড়। এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে ২১ দিনে অমরনাথ যাত্রায় ৩ লক্ষ ১৭ হাজারেরও বেশী পূন্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন। গত বছর এই সময়ের তুলনায় অমরনাথ যাত্রায় ভিড় অনেকটাই বেশী। করোনার প্রকোপ পুরোপুরি চলে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় অমরনাথ যাত্রার আকর্ষক ভিডিয়ো দেখে তরুণ সমাজ, মাঝ বয়সীদের মধ্যেও উৎসাহ বাড়ায় সেখানে ভিড় বাড়ছে বলে মনে করা হচ্ছে।
চলতি বছর পয়লা জুলাই থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। যাত্রা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এই বছরের তীর্থযাত্রা ৬২ দিনের হবে এবং এটি হবে সবচেয়ে দীর্ঘতম। এই যাত্রা হল ৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহার যাত্রা। অমরনাথ যাত্রার দুটি রুট। একটি হল অনন্তনাগ জেলার পহেলগাম এবং অন্যটি গান্ডেরবাল জেলার বালতট।
দেখুন টুইট
Advertisement
সম্পর্কিত খবর
Jagannath Dev's Rath Yatra 2025: স্নান যাত্রার পর জগন্নাথ দর্শন বন্ধ, ফুলুরি তেলে মালিশের পর সুস্থ হবেন মহাপ্রভু, তারপরই রথযাত্রা
Puri Rath Yatra 2025:সেবাইত ছাড়া অন্য কেউ রথে উঠলেই গ্রেফতার, পুরীর রথযাত্রায় এবার কড়াকড়ি, জারি করা হচ্ছে একাধিক বিধিনিষেধ
Steve Smith Injury Update: নিজের আঙুলের চোট নিয়ে বড় আপডেট দিলেন স্টিভ স্মিথ
ICC WTC Prize Money: টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে পুরস্কার মূল্যে কত টাকা পেল দক্ষিণ আফ্রিকা, টিম ইন্ডিয়ার ঝুলিতে কত
Advertisement
Advertisement
Advertisement