Aligarh: ভক্ত হয়ে মন্দিরে চুরি , মন্দিরের সিসিটিভি-তে ধরা পড়ল চোরের 'ঘণ্টা' কীর্তি (দেখুন ভিডিও)

প্রথমে মন্দিরে প্রবেশ করে অনেকক্ষণ প্রণাম করতে দেখা যায় তাঁকে, তারপর চারপাশ ফাঁকা দেখে চুপিসাড়ে মন্দিরে বসানো পিতলের ঘণ্টাটি হাতিয়ে নেন সেই যুবক। মন্দিরে লাগানও সিসিটিভিতে ধরা পড়ে যায় চুরির ঘটনা।

Thief stole bells from Pathwari temple Photo Credit: Twitter@bstvlive

আলিগড়ঃ আলিগড়ের পথওয়াড়ি মন্দিরে এক ভক্তের কান্ড কারখানা দেখলে চমকে যাবেন আপনিও। ভক্ত হয়ে মন্দিরে ঢুকে চোখের পলকে হাত সাফাই করে মন্দিরের ঘণ্টা  এক যুবক। কথায় বলে অতি ভক্তি চোরের লক্ষণ। এই যুবকও বেশ অতি ভক্তির পরিচয় দিয়েছেন।প্রথমে মন্দিরে প্রবেশ করে অনেকক্ষণ প্রণাম করতে দেখা যায় তাঁকে, তারপর চারপাশ ফাঁকা দেখে চুপিসাড়ে মন্দিরে বসানো পিতলের ঘণ্টাটি হাতিয়ে নেন সেই যুবক। মন্দিরে লাগানও সিসিটিভিতে ধরা পড়ে যায় চুরির ঘটনা। জানা গেছে আলিগড়ের ইগ্লাস এলাকার পাথওয়ারী মন্দিরের ঘটনাএটি। আপনিও দেখে নিন কী ঘটেছিল সেদিন-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement