Air India: বৃষ্টির জন্য বাতিল ফ্লাইট, যাত্রীদের পুরো ভাড়া ফিরিয়ে দিল এয়ার ইন্ডিয়া

গত ১৮ জুলাই সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার বিমান গন্তব্যে পৌঁছতে ৩০ ঘণ্টার বেশি দেরি করায়, যাত্রীদের পুরো ভাড়া ফিরিয়ে দেয় বিমানসংস্থা।

প্রতীকী ছবি (Photo Credits Wikimedia Commons)

মুম্বইঃ বৃষ্টিতে বানভাসী মুম্বই (Mumbai)। যার প্রভাব পড়ছে বিমান (Flight) পরিষেবাতেও। রবিবার, ২১ শে জুলাই ভারী বৃষ্টির জেরে থমকে যায় মুম্বই বিমানবন্দর (Mumbai Airport)। বিমান উত্তরণ এবং অবতরণে বাঁধার সম্মুখীন হতে হয়। যার ফলে বাতিল হয়ে যায় একাধিক বিমান। আর রবিবার এই ঘটনার পর বাতিল হয়ে যাওয়া বিমানের টিকিটের পুরো অর্থ যাত্রীদের ফিরিয়ে দিল এয়ার ইন্ডিয়া (Air India)। এ দিন বিমানসংস্থার তরফে বিবৃতি দিয়ে এটি ঘোষণা করা হয়। প্রসঙ্গত, গত ১৮ জুলাই সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার বিমান গন্তব্যে পৌঁছতে ৩০ ঘণ্টার বেশি দেরি করায়, যাত্রীদের পুরো ভাড়া ফিরিয়ে দেয় বিমানসংস্থা। শুধু তাই নয় যাত্রীদের পরবর্তী যাত্রার জন্য বিশেষ ভাউচারও দেওয়া হয় বলে জানা গিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement