Air India Express: ফের বোমা হামলার হুমকির মুখে এয়ার ইন্ডিয়া, অযোধ্যায় যাত্রী বোঝাই বিমানের জরুরি অবতারণ

কর্তৃপক্ষের নির্দেশ মত উত্তরপ্রদেশের অযোধ্যা বিমানবন্দরে বিমানের জরুরি অবতারণ করান চালক। যাত্রী এবং ক্রু সদস্যদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

Air India Express (Photo Credits: X)

ফের বোমা হামলার হুমকির মুখে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। অযোধ্যাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বোমাতঙ্ক ছড়িয়ে হুমকি (Bomb Threat) ফোন আসে। মঙ্গলবার IX 765 ফ্লাইটটিতে বোমা রয়েছে বলে হুমকি ফোন আসে। এদিন দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ জয়পুর থেকে রওনা দিয়েছিল বিমানটি। বিমানে যখন মাঝ আকশে তখন বোমা হামলার হুমকি ফোনটি আসে। তৎক্ষণাৎ সতর্ক হয় কর্তৃপক্ষ। যাত্রী বোঝাই বিমানে বোমা হামলার আশঙ্কার খবর পেতেই চালককে জরুরি অবতারণের নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষের নির্দেশ মত উত্তরপ্রদেশের অযোধ্যা (Ayodhya) বিমানবন্দরে বিমানের জরুরি অবতারণ করান চালক। যাত্রী এবং ক্রু সদস্যদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। বোমাতঙ্কের মধ্যে প্রাণ হাতে নিতে বিমানে বসে ছিলেন যাত্রীরা।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বোমাতঙ্ক...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement