Air India Express: ১৮৯ জন যাত্রী বোঝাই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বোমাতঙ্ক, জয়পুরে অবতারণ

গন্তব্য জয়পুর থেকে সামান্য কিছুটা দূরত্বে বিমানের বোমা হামলার হুমকি আসায় গতিপথ পরিবর্তনের অবকাশ ছিল না।

Air India Express (Photo Credits: X)

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে বোমা হামলার হুমকি (Air India Express Bomb Threat)। দুবাই থেকে জয়পুরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX-196 বিমানটিতে বোমা হামলার হুমকি ইমেল আসে। শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ বিমান সংস্থার কাছে হুমকি ইমেল পাঠিয়ে যাত্রী বোঝাই উড়ানে বোমাঙ্ক ছড়ানো হয়। তবে গন্তব্য জয়পুর থেকে সামান্য কিছুটা দূরত্বে বিমানের বোমা হামলার হুমকি আসায় গতিপথ পরিবর্তনের অবকাশ ছিল না। রাত ১টা ২০ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করে। এরপরেই দ্রুত যাত্রীদের নামিয়ে এনে শুরু হয় বিমানের নিরাপত্তা পরীক্ষা। তবে শেষ পর্যন্ত সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ লন্ডনগামী ভিস্তারায় বোমা হামলার হুমকি, পথ ঘুরিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে জরুরি অবতারণ

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বোমাতঙ্ক... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement