Air India Express : ১৫৪ যাত্রীকে নিয়ে তিরুবন্তপুরমে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের

Air India Express (Photo Credit: Wikipedia)

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে এবার তড়িঘড়ি নামতে হল কেরলের তিরুবনন্তপুরমে। প্রযুক্তিগত ত্রুটির জেরেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বিমানটিকে তড়িঘড়ি তিরুবনন্তপুরমে নামতে হয় বলে খবর। তামিলনাড়ুর তিরুচিরাপল্লি থেকে বিমানটি ওড়ার পরপরই জরুরি অবস্থার ঘোষণা করা হয়। এরপরই বিমানটিকে তিরুবনন্তপুরমে নামানো হয়। বিমানটিতে ১৫৪ জন যাত্রী ছিলেন। ফলে কোনও ধরনের বিপদ যাতে না হয়, তার জন্য পদক্ষেপ করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। যাত্রীরা প্রত্যেকে সুস্থ এবং সুরক্ষিত আছেন বলে খবর।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement