Airfare Charges Increased: পয়লা জুন থেকে বাড়ছে বিমান ভাড়া, জানুন বেড়ে কত হচ্ছে

করোনার প্রকোপে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ দেশের বানিজ্যিক বিমানসেবা ক্ষেত্র। বিমান ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই, এমন কথা জানানো হয়েছিল। পয়লা জুন থেকে বাড়ছে বিমান ভাড়া।

Airport | Representational Image | (Photo Credits: Pexels)

করোনার প্রকোপে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ দেশের বানিজ্যিক বিমানসেবা পরিষেবা। স্বাভাবিকভাবেই বিমান চলাচলকারী সংস্থাগুলি বড় ক্ষতির মুখে পড়েছে। বিমান ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই, এমন কথা জানানো হয়েছিল। পয়লা জুন থেকে বাড়ছে বিমান ভাড়া। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন থাকায় বিমানযাত্রীর সংখ্যা একেবারে কমে গিয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচলও সম্পূর্ণ বন্ধ। অসামরিক বিমান চলাচল মন্ত্রক থেকে বিমান ভাড়া বাড়ানোর কথা ঘোষণা করে বলা হয়েছে, সর্বনিম্ন ভাড়া ১৩ থেকে ১৬ শতাংশ বাড়ানো হয়েছে। জানুন বিমান ভাড়া বেড়ে কত হল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement