Chandrayaan-3: চন্দ্রযানের সফল অবতরণের পর চাঁদকে 'হিন্দুরাষ্ট্র' ঘোষণা করা হোক, দাবি চক্রপানি মহারাজের, দেখুন ভিডিয়ো

Hindu Seer On Chandrayaan 3 (Photo Credit: Twitter)

চন্দ্রযান যখন চাঁদে সফলভাবে নামে, তারপর এক অদ্ভুদ দাবি করলেন ভারতের এক ধর্মগুরু। চাঁদে চন্দ্রযান নামার পর স্বামী চক্রপানি মহারাজ বলেন, চাঁদকে 'হিন্দুরাষ্ট্র' হিসেবে ঘোষণা করুক সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে সর্বভারতীয় হিন্দু মহাসভার ধর্মগুরু স্বামী চক্রপানি মহারাজ বলেন, বিক্রমের নাম করা হোক শিব শক্তি পয়েন্ট।চাঁদে যাতে সন্ত্রাসবাদ না ছড়াতে পারে, তার জন্য হিন্দুরাষ্ট্র বলে ঘোষণা করা হোক বলে দাবি করেন চক্রপানি মহারাজ। পাশাপাশি দেবাদিদেবের মাথায় চাঁদ বিরাজমান। তাই হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে চাঁদের সম্পর্ক অবিচ্ছেদ্য। সেই কারণেই হিন্দুরাষ্ট্র বলে ঘোষণা করে চাঁদের রাজধানীর নামকরণ শিবশক্তি পয়েন্ট করা হোক বলে দাবি ওই ব্যক্তির।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement